পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত
চট্টগ্রাম নগরীকে পাঁচটি জোনে ভাগ করে পাহাড়ধস ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেক জোনে দুইটি করে শেল্টার হোম প্রস্তুত রাখা হয়েছে। এইসব জোনগুলোতে সার্কেল ভিত্তিক এসি ল্যান্ডদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি এনজিও ইপসা ও রেডক্রিসেন্টও যৌথভাবে দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসনকে সহায়তা করছে। পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাখাওয়াত জামিল চৌধুরী কালবেলাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের রোববার (০৫ জুলাই) থেকে চট্টগ্রাম মহানগরে ৮টি শেল্টার হোম প্রস্তুত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে আমরা লোকজনকে সরিয়ে ওইসব শেল্টার হোমে নিয়ে যাচ্ছি। ওইখানে আমরা তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শেল্টার হোমগুলো হলো- চান্দগাঁও এলাকায় আল-হেরা মাদ্রাসা ও রশিদিয়া মাদ্রাসা, আগ্রাবাদ এলাকায় ওয়াইডব্লিউসিএ কমিউনিটি স্কুল ও ইমরুল কোরআন মহিব্বিয়া দ্বীনিয়া এতিমখানা, কাট্টলী এলাকায় ফিরোজশাহ সরকারি প্রাথমিক বিদ্যলয় ও বি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলশী এলাকায় লালখানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ নগর সিটি করপোরেশন
চট্টগ্রাম নগরীকে পাঁচটি জোনে ভাগ করে পাহাড়ধস ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেক জোনে দুইটি করে শেল্টার হোম প্রস্তুত রাখা হয়েছে। এইসব জোনগুলোতে সার্কেল ভিত্তিক এসি ল্যান্ডদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি এনজিও ইপসা ও রেডক্রিসেন্টও যৌথভাবে দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসনকে সহায়তা করছে।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাখাওয়াত জামিল চৌধুরী কালবেলাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের রোববার (০৫ জুলাই) থেকে চট্টগ্রাম মহানগরে ৮টি শেল্টার হোম প্রস্তুত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে আমরা লোকজনকে সরিয়ে ওইসব শেল্টার হোমে নিয়ে যাচ্ছি। ওইখানে আমরা তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শেল্টার হোমগুলো হলো- চান্দগাঁও এলাকায় আল-হেরা মাদ্রাসা ও রশিদিয়া মাদ্রাসা, আগ্রাবাদ এলাকায় ওয়াইডব্লিউসিএ কমিউনিটি স্কুল ও ইমরুল কোরআন মহিব্বিয়া দ্বীনিয়া এতিমখানা, কাট্টলী এলাকায় ফিরোজশাহ সরকারি প্রাথমিক বিদ্যলয় ও বি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলশী এলাকায় লালখানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।
What's Your Reaction?