পিকআপে গরু নিয়ে ফিরছেন ক্রেতা, এখন আর কেউ জানতে চায় না ‘দাম কত’

একটা সময় ছিল যখন কোরবানির জন্য হাট থেকে গবাদি পশু (গরু, মহিষ, ছাগল কিংবা উট) কেনার পর সেগুলো পায়ে হেঁটে দূরদূরান্ত থেকে বাড়িতে নিয়ে আসা হতো। যার কাছ থেকে গরু কেনা হতো সেই বিক্রেতাও অনেক সময় সঙ্গে আসতেন। পরিবারের মুরব্বিদের সঙ্গে হাট থেকে গরু আনতে যাওয়ার জন্য ভাই-বোন কিংবা সন্তানদের বায়না ছিল নিত্যদিনের ঘটনা। রাস্তা দিয়ে গরু নিয়ে আসার সময় আশপাশের শত শত মানুষ জানতে চাইতেন— ‘দাম কত?’ বড়রা বলার আগেই ছোটরা একগাল হেসে গরুর দাম বলে দিতো। বাড়িতে যারা থাকতেন তারা বারবার পথের দিকে তাকিয়ে থাকতেন, কখন কোরবানির পশু নিয়ে বাড়ি ফিরবেন স্বজনরা। গরু বাড়িতে পৌঁছানোর পরও থাকতো আবেগঘন দৃশ্য। বিদায়ের সময় অনেক বিক্রেতাকেই কাঁদতে কাঁদতে ফিরে যেতে দেখা যেত। আর ছোট ছোট ছেলেমেয়েরা ছুটোছুটি করে গরুর জন্য ঘাস ও ভুসি সংগ্রহ করতো। কালের পরিক্রমায় এখন সেই দৃশ্য অনেকটাই হারিয়ে গেছে। অধিকাংশ ক্রেতা কোরবানির পশুকে হাটিয়ে বাড়িতে নিয়ে আসাকে ঝক্কি ও বাড়তি পরিশ্রম মনে করেন। তাই তারা পিকআপ ভ্যান বা ট্রাক ভাড়া করে গরু কিংবা অন্য পশু বাড়িতে নিয়ে যান। আরও পড়ুনঢাকায় গরু আনতে বাড়তি গুনতে হচ্ছে ৬-৮ হাজ

পিকআপে গরু নিয়ে ফিরছেন ক্রেতা, এখন আর কেউ জানতে চায় না ‘দাম কত’

একটা সময় ছিল যখন কোরবানির জন্য হাট থেকে গবাদি পশু (গরু, মহিষ, ছাগল কিংবা উট) কেনার পর সেগুলো পায়ে হেঁটে দূরদূরান্ত থেকে বাড়িতে নিয়ে আসা হতো। যার কাছ থেকে গরু কেনা হতো সেই বিক্রেতাও অনেক সময় সঙ্গে আসতেন। পরিবারের মুরব্বিদের সঙ্গে হাট থেকে গরু আনতে যাওয়ার জন্য ভাই-বোন কিংবা সন্তানদের বায়না ছিল নিত্যদিনের ঘটনা।

রাস্তা দিয়ে গরু নিয়ে আসার সময় আশপাশের শত শত মানুষ জানতে চাইতেন— ‘দাম কত?’ বড়রা বলার আগেই ছোটরা একগাল হেসে গরুর দাম বলে দিতো। বাড়িতে যারা থাকতেন তারা বারবার পথের দিকে তাকিয়ে থাকতেন, কখন কোরবানির পশু নিয়ে বাড়ি ফিরবেন স্বজনরা।

গরু বাড়িতে পৌঁছানোর পরও থাকতো আবেগঘন দৃশ্য। বিদায়ের সময় অনেক বিক্রেতাকেই কাঁদতে কাঁদতে ফিরে যেতে দেখা যেত। আর ছোট ছোট ছেলেমেয়েরা ছুটোছুটি করে গরুর জন্য ঘাস ও ভুসি সংগ্রহ করতো।

কালের পরিক্রমায় এখন সেই দৃশ্য অনেকটাই হারিয়ে গেছে। অধিকাংশ ক্রেতা কোরবানির পশুকে হাটিয়ে বাড়িতে নিয়ে আসাকে ঝক্কি ও বাড়তি পরিশ্রম মনে করেন। তাই তারা পিকআপ ভ্যান বা ট্রাক ভাড়া করে গরু কিংবা অন্য পশু বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন
ঢাকায় গরু আনতে বাড়তি গুনতে হচ্ছে ৬-৮ হাজার টাকা 
ট্রাকভর্তি আসছে গরু, পরিবার নিয়ে হাটে আসছেন ক্রেতারা 

মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত জাগো নিউজের এ প্রতিবেদক রাজধানীর লালবাগ, ধানমন্ডি, রমনা ও তেজগাঁও এলাকার বিভিন্ন সড়ক ঘুরে হাট থেকে হাতেগোনা ৮ থেকে ১০টি গরু নিয়ে ক্রেতাদের ফিরতে দেখেন। অধিকাংশ গরুর দাম ছিল দেড় লাখ টাকার বেশি। তবে পুরো এক ঘণ্টায় মাত্র একজন ক্রেতাকে গরু হাটিয়ে নিয়ে যেতে দেখা গেছে।

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের সামনে কথা হয় গরু হাটিয়ে নিয়ে যাওয়া ওই ক্রেতার সঙ্গে। জাগো নিউজকে তিনি জানান, গাবতলী হাট থেকে এক লাখ ৮৮ হাজার টাকায় গরু কিনেছেন।

রাজধানীর শাহবাগের অদূরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এক পিকআপ ভ্যানে দুটি গরু নিয়ে যাচ্ছিলেন এক তরুণ। জাগো নিউজকে তিনি জানান, ৩ লাখ ৭০ হাজার টাকায় দুটি গরু কিনেছেন।

বঙ্গবাজারের সামনে আরেকটি পিকআপ ভ্যানে থাকা দুটি গরুর একটির দাম এক লাখ ৫০ হাজার এবং অন্যটির এক লাখ ৬০ হাজার টাকা বলে জানান ক্রেতা।

এমইউ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow