পিকআপে চালকের আসনের পেছনে লুকানো ছিল ৯ হাজার ৬৯০ ইয়াবা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৬৯০টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় পিকআপের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) র‌্যাব-৭ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দুপুরে পটিয়ার শান্তিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করে র‌্যাব-৭ চট্টগ্রাম। আটক দুজন হলেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. ছায়েদ (১৯) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার রিংভং সদস্যঘাটা এলাকার ফারুকের ছেলে মো. সাজ্জাদ (১৬)। র‌্যাব-৭-এর পক্ষ থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কক্সবাজার থেকে একটি পিকআপে করে ইয়াবার চালান চট্টগ্রাম নগরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শান্তিরহাট বাজার এলাকায় একটি অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়। দুপুর ১২টা ১০ মিনিটে সন্দেহভাজন পিকআপটি সেখানে পৌঁছালে র‌্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। একপর্যায়ে ড্রাইভিং সিটের পেছনে গাড়ির বডির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো ইয়াবার চালান উদ্ধার করা হয়। র‌্যাব-৭ চট্টগ্রা

পিকআপে চালকের আসনের পেছনে লুকানো ছিল ৯ হাজার ৬৯০ ইয়াবা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৬৯০টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় পিকআপের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) র‌্যাব-৭ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে পটিয়ার শান্তিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করে র‌্যাব-৭ চট্টগ্রাম।

আটক দুজন হলেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. ছায়েদ (১৯) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার রিংভং সদস্যঘাটা এলাকার ফারুকের ছেলে মো. সাজ্জাদ (১৬)।

র‌্যাব-৭-এর পক্ষ থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কক্সবাজার থেকে একটি পিকআপে করে ইয়াবার চালান চট্টগ্রাম নগরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শান্তিরহাট বাজার এলাকায় একটি অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়।

jagonews24

দুপুর ১২টা ১০ মিনিটে সন্দেহভাজন পিকআপটি সেখানে পৌঁছালে র‌্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। একপর্যায়ে ড্রাইভিং সিটের পেছনে গাড়ির বডির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা পিকআপসহ তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow