পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না: মেসি

চলতি বিশ্বকাপের শেষ ষোলোয় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ দিকে ৩-২ ব্যবধানে জয়ের পর তিনি বলেছেন, ‘পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না। কিন্তু এ দল কখনো হাল ছাড়ে না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। আমরা ভাগ্যবান যে, গোলগুলো করেছি এবং ম্যাচটা ঘুরিয়ে দিতে পেরেছি।’ লিওনেল মেসি বলেন, ‘আমরা আবারও ফিরে এসেছি। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরে স্বস্তি লাগছে।’ নকআউট পর্বে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘এই নকআউট পর্বে দল যা করেছে, তা সত্যিই অবিশ্বাস্য। আমাদের উদযাপন মানুষ উপভোগ করতে পারছে, সেটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে।’ কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন, ‘কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে আমি খুবই আনন্দিত। ম্যাচটা খুব কঠিন ছিল। বিশেষ করে আমরা যখন ২-০ গোলে পিছিয়ে পড়েছিলাম। এরপর আবারও ফিরে আসা, আবারও কষ্ট সহ্য করে জয় তুলে নেওয়া ছিল রোমাঞ্চকর। এটাই বিশ্বকাপ। এখানে প্রায় সব ম্যাচই একই রকম কঠিন।’ তিনি আরও বলেন, ‘সব দলই প্রায় সমান শক্তিশালী। তাই এ জয় এবং পরের

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না: মেসি
চলতি বিশ্বকাপের শেষ ষোলোয় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ দিকে ৩-২ ব্যবধানে জয়ের পর তিনি বলেছেন, ‘পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না। কিন্তু এ দল কখনো হাল ছাড়ে না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। আমরা ভাগ্যবান যে, গোলগুলো করেছি এবং ম্যাচটা ঘুরিয়ে দিতে পেরেছি।’ লিওনেল মেসি বলেন, ‘আমরা আবারও ফিরে এসেছি। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরে স্বস্তি লাগছে।’ নকআউট পর্বে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘এই নকআউট পর্বে দল যা করেছে, তা সত্যিই অবিশ্বাস্য। আমাদের উদযাপন মানুষ উপভোগ করতে পারছে, সেটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে।’ কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন, ‘কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে আমি খুবই আনন্দিত। ম্যাচটা খুব কঠিন ছিল। বিশেষ করে আমরা যখন ২-০ গোলে পিছিয়ে পড়েছিলাম। এরপর আবারও ফিরে আসা, আবারও কষ্ট সহ্য করে জয় তুলে নেওয়া ছিল রোমাঞ্চকর। এটাই বিশ্বকাপ। এখানে প্রায় সব ম্যাচই একই রকম কঠিন।’ তিনি আরও বলেন, ‘সব দলই প্রায় সমান শক্তিশালী। তাই এ জয় এবং পরের পর্বে উঠতে পেরে আমি সত্যিই খুব খুশি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow