পিরুজালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম খলিফার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টা মামলা প্রত্যাহার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টায় খলিফা মার্কেটে পিরুজালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন,প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়ে মামলাটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তা প্রত্যাহারের পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। ‎মানববন্ধনে বক্তারা বলেন, ৩১ জুলাই জমি মাপাকে কেন্দ্র করে ইউপি সদস্য শাহ আলম খলিফা ও অভিযোগকারী নারীর মধ্যে বিরোধের ঘটনা ঘটে। ঐদিন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, সেখানে ধর্ষণচেষ্টার মতো কোনো ঘটনা তারা দেখেননি। তারা মামলার অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনার দাবি জানান । ‎উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা মিথ্যা অভিযোগের ভিত্তিতে নিরপরাধ কাউকে হয়রানি না করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। ‎

পিরুজালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম খলিফার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টা মামলা প্রত্যাহার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টায় খলিফা মার্কেটে পিরুজালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন,প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়ে মামলাটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তা প্রত্যাহারের পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

‎মানববন্ধনে বক্তারা বলেন, ৩১ জুলাই জমি মাপাকে কেন্দ্র করে ইউপি সদস্য শাহ আলম খলিফা ও অভিযোগকারী নারীর মধ্যে বিরোধের ঘটনা ঘটে। ঐদিন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, সেখানে ধর্ষণচেষ্টার মতো কোনো ঘটনা তারা দেখেননি। তারা মামলার অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনার দাবি জানান ।

‎উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা মিথ্যা অভিযোগের ভিত্তিতে নিরপরাধ কাউকে হয়রানি না করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‎প্রসঙ্গত, ২ আগস্ট জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি রেকর্ড করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow