পিরোজপুরে এক সঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন এক প্রসূতি মা

পিরোজপুরের নেছারাবাদের একটি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি। মা ও তিন নবজাতক সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার ইন্দুরহাট এলাকার ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়। বর্তমানে মা ও সন্তানদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অস্ত্রোপচারটি পরিচালনা করেন শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস। তিনি জানান, মা ও তিন নবজাতক সুস্থ আছে। এমন অপারেশন কিছুটা জটিল হলেও সফলভাবে সম্পন্ন হয়েছে। এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে এলাকায় কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা কামনা করেছেন। মো. তরিকুল ইসলাম/আরএইচ/জেআইএম

পিরোজপুরে এক সঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন এক প্রসূতি মা

পিরোজপুরের নেছারাবাদের একটি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি। মা ও তিন নবজাতক সুস্থ রয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার ইন্দুরহাট এলাকার ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়। বর্তমানে মা ও সন্তানদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস। তিনি জানান, মা ও তিন নবজাতক সুস্থ আছে। এমন অপারেশন কিছুটা জটিল হলেও সফলভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে এলাকায় কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

মো. তরিকুল ইসলাম/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow