পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা কাল, ব্যাপক সমাগমের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে পিরোজপুর জেলা জামায়াত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। এ সময় তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আমিরে জামায়াত আগামীকাল (৬ ফেব্রুয়ারি) আসবেন। তার আগমন উপলক্ষে সাধারণ জনগণসহ সকলের শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। জহিরুল হক বলেন, আশা করি, লাখো মানুষের সমাগম হবে। এই লক্ষাধিক জনগণকে প্রটোকল দেওয়ার জন্য আমাদের প্রায় ৫ শতাধিক কর্মী আমরা রেখেছি। এর সঙ্গে আমাদের মেডিকেল টিমসহ দুটি অ্যাম্বুলেন্স রেখেছি, এছাড়া আমাদের আলাদা পর্যায়ে উচ্চ মেডিকেল টিম থাকবে। তিনি বলেন, আমরা সুপীয় পানি ও খাবারের ব্যবস্থা রাখবো। ক্যান্টিনের মাধ্যমে যা স্বল্প দামে খেতে পারবে। এছাড়া

পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা কাল, ব্যাপক সমাগমের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে পিরোজপুর জেলা জামায়াত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

এ সময় তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আমিরে জামায়াত আগামীকাল (৬ ফেব্রুয়ারি) আসবেন। তার আগমন উপলক্ষে সাধারণ জনগণসহ সকলের শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

জহিরুল হক বলেন, আশা করি, লাখো মানুষের সমাগম হবে। এই লক্ষাধিক জনগণকে প্রটোকল দেওয়ার জন্য আমাদের প্রায় ৫ শতাধিক কর্মী আমরা রেখেছি। এর সঙ্গে আমাদের মেডিকেল টিমসহ দুটি অ্যাম্বুলেন্স রেখেছি, এছাড়া আমাদের আলাদা পর্যায়ে উচ্চ মেডিকেল টিম থাকবে।

পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা কাল, ব্যাপক সমাগমের প্রস্তুতি

তিনি বলেন, আমরা সুপীয় পানি ও খাবারের ব্যবস্থা রাখবো। ক্যান্টিনের মাধ্যমে যা স্বল্প দামে খেতে পারবে। এছাড়া প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের সার্বিকভাবে সাহায্য করার আশ্বস্ত করেছেন। আমাদের মাঠের কাজও শেষের পর্যায়ে, মাইকিংয়ের কাজ বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে।

জেলা জামায়াতের সেক্রেটারি বলেন, গতকাল থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হচ্ছে এবং মহল্লাগুলোতে মিছিল হচ্ছে। আশা করি, আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমিরে জামায়াতের যে স্বপ্ন রয়েছে, মানবিক নেতা হিসেবে তিনি ইতঃপূর্বে খ্যাতি লাভ করেছেন। পিরোজপুরবাসী এটা গ্রহণ করবেন। তিনি আগামী পিরোজপুর ও বাংলাদেশ গড়ার জন্য যে বক্তব্য পেশ করবেন, সেটা বাংলাদেশের জন্য মাইল ফলক হয়ে থাকবে।

এসময় জেলা জামায়াতের ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. তরিকুল ইসলাম/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow