পিরোজপুরে ভিন্ন স্থান থেকে দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। একই এলাকা থেকে আরও একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। রোববার (৩১ মে) সকালে আমড়াগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। নিহতরা হলেন- আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ (৪০) ও একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগর (৩০)। এদিকে একই এলাকার মৃত আব্দুস সত্তার প্যাদার ছেলে ইউসুফ প্যাদা (৪২) এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। স্থানীয়রা ভোরে নেহালিয়া মাদরাসার পাশের মক্তবখানা এলাকায় কাদা মাখা অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। অন্যদিকে একই এলাকার সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এক সন্তানের জনক ছিলেন। এছাড়া একই এলাকার ইউসুফ প্যাদা গত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পরিবা

পিরোজপুরে ভিন্ন স্থান থেকে দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। একই এলাকা থেকে আরও একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৩১ মে) সকালে আমড়াগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

নিহতরা হলেন- আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ (৪০) ও একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগর (৩০)।

এদিকে একই এলাকার মৃত আব্দুস সত্তার প্যাদার ছেলে ইউসুফ প্যাদা (৪২) এখনও নিখোঁজ রয়েছেন।

পিরোজপুরে ভিন্ন স্থান থেকে দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। স্থানীয়রা ভোরে নেহালিয়া মাদরাসার পাশের মক্তবখানা এলাকায় কাদা মাখা অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

অন্যদিকে একই এলাকার সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এক সন্তানের জনক ছিলেন।

এছাড়া একই এলাকার ইউসুফ প্যাদা গত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের দাবি, তিনি গত রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

দুই হত্যাকাণ্ডের পর ইউসুফ প্যাদার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী বলেন, আজ সকালে একই ইউনিয়নের ভিন্ন ভিন্ন জায়গা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গায়ে কাদামাটি মাখানো ছিল। তবে এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করা যায়নি। এছাড়াও ইউসুফ নামে একজন গতরাত থেকে নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে পুলিশের একটি টিম কাজ করছে।

তরিকুল ইসলাম/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow