পিরোজপুরে ৪ চোরাই মহিষসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চারটি চোরাই মহিষসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও ১৫ মামলার আসামি মো. কামরুল হাওলাদারকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই মহিষ বহনে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কামরুল হাওলাদার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ৪১ মিনিটে ভাণ্ডারিয়া থানার দুটি মোবাইল টিম যৌথভাবে দায়িত্ব পালনকালে একটি হলুদ রঙের মিনিট্রাককে চেকপোস্টে থামার সংকেত দেয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ভাণ্ডারিয়া উপজেলার বড় কানুয়া বটতলা এলাকা থেকে ট্রাকটি আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা থেকে চুরি হওয়া চারটি মহিষ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কামরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে আটটি ডাকাতি, তিনটি দস্যুতা এবং চারটি চুরির মামলা। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন,

পিরোজপুরে ৪ চোরাই মহিষসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চারটি চোরাই মহিষসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও ১৫ মামলার আসামি মো. কামরুল হাওলাদারকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই মহিষ বহনে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার কামরুল হাওলাদার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ৪১ মিনিটে ভাণ্ডারিয়া থানার দুটি মোবাইল টিম যৌথভাবে দায়িত্ব পালনকালে একটি হলুদ রঙের মিনিট্রাককে চেকপোস্টে থামার সংকেত দেয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ভাণ্ডারিয়া উপজেলার বড় কানুয়া বটতলা এলাকা থেকে ট্রাকটি আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা থেকে চুরি হওয়া চারটি মহিষ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কামরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে আটটি ডাকাতি, তিনটি দস্যুতা এবং চারটি চুরির মামলা।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশ উদ্ধার হওয়া চারটি মহিষ ও অপরাধে ব্যবহৃত মিনিট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মো. তরিকুল ইসলাম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow