পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মায়ের মরদেহ উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম ভারতী মণ্ডল (৫৫)। রোববার (১৫ মার্চ) উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ভারতী মণ্ডল (৫৫) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডলের মা। চিন্ময় মণ্ডল বাগেরহাট জেলায় কর্মরত রয়েছেন। স্থানীয় ইউপি সদস্য স্বপন জানান, শনিবার সকালে ঘরে ভারতী মণ্ডলকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে রক্তের দাগ দেখতে পান নিহতের ভাই সুকুমার মনি। পরে তিনি পুকুরে তাকিয়ে দেখেন সেখানে একটি মরদেহ ভাসছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় ও পুলিশকে খবর দেওয়া হয়। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, পুকুরে মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। আরিফুর রহমান/এমএন/জেআইএম

পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মায়ের মরদেহ উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম ভারতী মণ্ডল (৫৫)।

রোববার (১৫ মার্চ) উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ভারতী মণ্ডল (৫৫) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডলের মা। চিন্ময় মণ্ডল বাগেরহাট জেলায় কর্মরত রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য স্বপন জানান, শনিবার সকালে ঘরে ভারতী মণ্ডলকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে রক্তের দাগ দেখতে পান নিহতের ভাই সুকুমার মনি। পরে তিনি পুকুরে তাকিয়ে দেখেন সেখানে একটি মরদেহ ভাসছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় ও পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, পুকুরে মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

আরিফুর রহমান/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow