পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে চাচাত ভাই।  মৃতরা হলো পুমকারা এলাকার কামরুল হাসান মাস্টার বাড়ির আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ হোসেন (৮) এবং ইউসুফ মিয়ার ছেলে ইমরান হাসান (৮)।  স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুরে সমবয়সী তিন শিশু— জোনায়েদ, ইমরান ও বাইজিদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে জোনায়েদ ও ইমরান পানিতে ডুব দেওয়ার পর আর ওপরে না উঠলে তাদের সঙ্গে থাকা বাইজিদ চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে থাকে।  তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ইয়াসিন মিয়া দ্রুত পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।  ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস কালবেলাকে বলেন, দুই শিশুকে অচেতন অবস্থায় হাসপাত

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে চাচাত ভাই।  মৃতরা হলো পুমকারা এলাকার কামরুল হাসান মাস্টার বাড়ির আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ হোসেন (৮) এবং ইউসুফ মিয়ার ছেলে ইমরান হাসান (৮)।  স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুরে সমবয়সী তিন শিশু— জোনায়েদ, ইমরান ও বাইজিদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে জোনায়েদ ও ইমরান পানিতে ডুব দেওয়ার পর আর ওপরে না উঠলে তাদের সঙ্গে থাকা বাইজিদ চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে থাকে।  তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ইয়াসিন মিয়া দ্রুত পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।  ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস কালবেলাকে বলেন, দুই শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। পরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি এম এ মজিদ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেন। একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা বলেও তিনি মন্তব্য করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow