পুকুরে ডুবে প্রাণ গেল ২ কিশোরীর
মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলো- আজিজুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার (১৩) ও ফারুক ফরাজীর মেয়ে আকিতা আক্তার (১৩)। তারা শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের বাসিন্দা। গুরুতর আহত হয় শামিম হোসেনের মেয়ে লাবিবা আক্তার (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জান্নাতুল, আতিকা ও লাবিবাসহ তিনজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে চলে গেলে দুজন পানিতে তলিয়ে যায়। অপরজনও পানিতে হাবুডুবু খেতে থাকে।
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। অপর কিশোরীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই কিশোরীর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, দুই কিশোরীর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।