পুকুরে নেমে প্রাণ গেলো এইচএসি পরীক্ষার্থীর

নীলফামারীর সৈয়দপুরে পুকুরের নেমে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র মারা গেছে। শনিবার (২৩ মে) বিকেলে কলেজের পূর্ব পাশে মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম রাফিদ রহমান কাব্য (১৬)। সে এইচএসসি পরীক্ষার্থী ছিল ও ডোমার উপজেলার চিকনমাটি এলাকার সেনা সদস্য হাবিবুল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, কাব্য মাস্টারপাড়াতে একটি মেসে থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন সাত বন্ধু মিলে কলেজের মাঠে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে যায়। এসময় কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি যায়। কিন্তু ফেরার সময় হঠাৎ তলিয়ে যায়। বন্ধুরা চেষ্টা করেও ব্যর্থ হলে পাশেই একটা বিল্ডিংয়ে কর্মরত নির্মাণ শ্রমিকদের ডেকে আনে। তারা এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আমিরুল হক/এএইচ/এমএস

পুকুরে নেমে প্রাণ গেলো এইচএসি পরীক্ষার্থীর

নীলফামারীর সৈয়দপুরে পুকুরের নেমে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র মারা গেছে।

শনিবার (২৩ মে) বিকেলে কলেজের পূর্ব পাশে মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম রাফিদ রহমান কাব্য (১৬)। সে এইচএসসি পরীক্ষার্থী ছিল ও ডোমার উপজেলার চিকনমাটি এলাকার সেনা সদস্য হাবিবুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, কাব্য মাস্টারপাড়াতে একটি মেসে থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন সাত বন্ধু মিলে কলেজের মাঠে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে যায়। এসময় কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি যায়। কিন্তু ফেরার সময় হঠাৎ তলিয়ে যায়। বন্ধুরা চেষ্টা করেও ব্যর্থ হলে পাশেই একটা বিল্ডিংয়ে কর্মরত নির্মাণ শ্রমিকদের ডেকে আনে। তারা এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আমিরুল হক/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow