পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

‎পাবনার সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন- সদর উপজেলার আতাইকুলা থানার কৈজুরী শ্রীপুর এলাকার সাদেক আলী প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) ও তার স্ত্রী কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের চৌকিদার আবুল হোসেনের মেয়ে আশা খাতুন (২৫)। আহত আলম মোল্লা (৩০) চৌকিদার আবুল হোসেনের ছেলে। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শবদুল প্রামাণিক কিছুদিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। বিকেলে শ্বশুরের মোটরের মাধ্যমে পুকুর সেচ দিয়ে মাছ ধরছিলেন তারা। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে গেলে স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হন। এ ঘটনায় আশা খাতুনের ভাই আলম মোল্লাও আহত হয়। পরে বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাদের পুকুর থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শবদুল প্রামাণিক ও তার স্ত্রী আশা খাতুন মারা যান। আতাইকুলা থানার ওসি মজিবর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দে

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

‎পাবনার সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- সদর উপজেলার আতাইকুলা থানার কৈজুরী শ্রীপুর এলাকার সাদেক আলী প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) ও তার স্ত্রী কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের চৌকিদার আবুল হোসেনের মেয়ে আশা খাতুন (২৫)। আহত আলম মোল্লা (৩০) চৌকিদার আবুল হোসেনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শবদুল প্রামাণিক কিছুদিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। বিকেলে শ্বশুরের মোটরের মাধ্যমে পুকুর সেচ দিয়ে মাছ ধরছিলেন তারা। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে গেলে স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হন। এ ঘটনায় আশা খাতুনের ভাই আলম মোল্লাও আহত হয়। পরে বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাদের পুকুর থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শবদুল প্রামাণিক ও তার স্ত্রী আশা খাতুন মারা যান।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow