পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু, আহত ৭

রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও আরও ৭ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পিকআপ ভ্যানে করে আটজন ব্যক্তি গ্রামে প্রবেশ করে। স্থানীয়দের দাবি, তাদের কাছে ঘরের তালা কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্র ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী তাদের আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়। গণপিটুনিতে শাহীন (৪৬) নামে একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহীন দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের আকরামের ছেলে। আহত অন্য সাতজন হলেন- শামীম (৩৫), শফিকুল (৪৫), রফিকুল ইসলাম (৪০), খারজাহান (৩৫), সেলিম শেখ (৩০), মামুন (৪২) ও রুপচান (৩০)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যানটি পুড়িয়ে দেয়। রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, আটকদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়ে

পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু, আহত ৭

রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও আরও ৭ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পিকআপ ভ্যানে করে আটজন ব্যক্তি গ্রামে প্রবেশ করে। স্থানীয়দের দাবি, তাদের কাছে ঘরের তালা কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।

বিষয়টি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী তাদের আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়।

গণপিটুনিতে শাহীন (৪৬) নামে একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহীন দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের আকরামের ছেলে।

আহত অন্য সাতজন হলেন- শামীম (৩৫), শফিকুল (৪৫), রফিকুল ইসলাম (৪০), খারজাহান (৩৫), সেলিম শেখ (৩০), মামুন (৪২) ও রুপচান (৩০)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যানটি পুড়িয়ে দেয়।

রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, আটকদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow