পুরান ঢাকার কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটার উপস্থিতি

রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল গার্লস হাই স্কুল ভোটকেন্দ্রে এই চিত্র দেখা যায়। কেন্দ্র দুটির দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তারা জানান, সকালে পুরুষ ভোটারদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও নারী ভোটার ছিল তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে থাকে। তারা আশা প্রকাশ করেন, দিনশেষে ভোটার উপস্থিতি আরও বাড়বে। দুপুরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে মুখোমুখি হন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নান। কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় দুই প্রার্থীই বলেন, ভোটারদের উপস্থিতি আরও বাড়বে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং

পুরান ঢাকার কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটার উপস্থিতি

রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল গার্লস হাই স্কুল ভোটকেন্দ্রে এই চিত্র দেখা যায়।

কেন্দ্র দুটির দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তারা জানান, সকালে পুরুষ ভোটারদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও নারী ভোটার ছিল তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে থাকে।

তারা আশা প্রকাশ করেন, দিনশেষে ভোটার উপস্থিতি আরও বাড়বে।

দুপুরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে মুখোমুখি হন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নান।

কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় দুই প্রার্থীই বলেন, ভোটারদের উপস্থিতি আরও বাড়বে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

jagonews24

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।

এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ঢালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমডিএএ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow