পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা

পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা হচ্ছে। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে এই জনসভা হচ্ছে। বিকেল ৩টার দিকে এই জনসভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি রয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সমাজকল্যাণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচন সামনে রেখে ঢাকা-৬ আসনে বিএনপির এই জনসভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে দেখা গেছে। এমডিএএ/এমআইএইচএস

পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা

পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা হচ্ছে। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে এই জনসভা হচ্ছে।

বিকেল ৩টার দিকে এই জনসভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি রয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সমাজকল্যাণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

নির্বাচন সামনে রেখে ঢাকা-৬ আসনে বিএনপির এই জনসভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে দেখা গেছে।

এমডিএএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow