পুরো ম্যাচে গোলে কোনো শটই নিতে পারলেন না রোনালদো

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলো রোনালদোর পর্তুগাল। দুর্দান্ত দল নিয়ে তারা ১৯৭৪ সালের পর বিশ্বকাপ খেলতে আসা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সঙ্গে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেও কোনো গোল করতে পারেননি রোনালদো। এমনকি গোলমুখে কোনো শটও নিতে পারেননি। তার এমন বিবর্ণ পারফরম্যান্সে দলও ভুগেছে বেশ। কেননা, প্রথমার্ধে পর্তুগাল এগিয়ে গেলেও বিরতিতে যাওয়ার আগে কঙ্গো ম্যাচে সমতায় ফেরে। ম্যাচে মোট ২৪ বার বলে টাচ করলেও ২১টি সহায়ক পাস দেন। যার মধ্যে ১৬টিই ছিল ব্যাক পাস। দুইবার ফুট শট নিলেও সেগুলো ছিল গোলবারের বাইরে। স্বভাবতই রোনালদোর এমন পারফরম্যান্সে হতাশ পর্তুগাল ভক্তরা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বয়স নিয়েও। ৪১ বছর বয়সী রোনালদো কি তবে শেষের ডাক শুনছেন? আরআর/এমএমআর

পুরো ম্যাচে গোলে কোনো শটই নিতে পারলেন না রোনালদো

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলো রোনালদোর পর্তুগাল। দুর্দান্ত দল নিয়ে তারা ১৯৭৪ সালের পর বিশ্বকাপ খেলতে আসা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সঙ্গে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে।

ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেও কোনো গোল করতে পারেননি রোনালদো। এমনকি গোলমুখে কোনো শটও নিতে পারেননি। তার এমন বিবর্ণ পারফরম্যান্সে দলও ভুগেছে বেশ। কেননা, প্রথমার্ধে পর্তুগাল এগিয়ে গেলেও বিরতিতে যাওয়ার আগে কঙ্গো ম্যাচে সমতায় ফেরে।

ম্যাচে মোট ২৪ বার বলে টাচ করলেও ২১টি সহায়ক পাস দেন। যার মধ্যে ১৬টিই ছিল ব্যাক পাস। দুইবার ফুট শট নিলেও সেগুলো ছিল গোলবারের বাইরে।

স্বভাবতই রোনালদোর এমন পারফরম্যান্সে হতাশ পর্তুগাল ভক্তরা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বয়স নিয়েও। ৪১ বছর বয়সী রোনালদো কি তবে শেষের ডাক শুনছেন?

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow