পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি, দিলো যে স্পষ্ট বার্তা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একইসঙ্গে এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে ইরানি মুদ্রা ‘রিয়াল’-এ টোল পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনায় প্রধান ইস্যুগুলোর একটি ছিল হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয় বলে জানিয়েছে BBC। ইরানের সংবাদমাধ্যম Press TV, Mehr News Agency এবং Tasnim News Agencyর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি হরমুজ প্রণালিকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই প্রণালি দিয়ে যেকোনো দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল ইরানি মুদ্রায় পরিশোধ করতে হবে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, প্রণালিটি শিগগিরই উন্মুক্ত করা হবে। এদিকে, যুক্তরাষ্ট্রের United States Central Command (সেন্টকম) জানিয়েছে, তাদের দুটি সামরিক জাহাজ ইতোমধ্যে প্রণালিটি অতিক্রম করেছে এবং সমুদ্র থেকে ম

পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি, দিলো যে স্পষ্ট বার্তা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একইসঙ্গে এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে ইরানি মুদ্রা ‘রিয়াল’-এ টোল পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনায় প্রধান ইস্যুগুলোর একটি ছিল হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয় বলে জানিয়েছে BBC।

ইরানের সংবাদমাধ্যম Press TV, Mehr News Agency এবং Tasnim News Agencyর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি হরমুজ প্রণালিকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই প্রণালি দিয়ে যেকোনো দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল ইরানি মুদ্রায় পরিশোধ করতে হবে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, প্রণালিটি শিগগিরই উন্মুক্ত করা হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের United States Central Command (সেন্টকম) জানিয়েছে, তাদের দুটি সামরিক জাহাজ ইতোমধ্যে প্রণালিটি অতিক্রম করেছে এবং সমুদ্র থেকে মাইন অপসারণ কার্যক্রম চালাচ্ছে।

তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। তারা সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জানিয়েছে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে বেসামরিক জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow