পুলিশ কমিশন গঠনের পরিকল্পনায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে পুলিশ সংস্কারের অংশ হিসেবে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন। বৈঠকে পুলিশ সংস্কারের পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবিত পুলিশ কমিশন গঠনে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ ও সহযোগিতা দিতে পারে। তিনি বলেন, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউ আগ্রহ দেখিয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি দমনে কার্যকর কৌশল প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, এ ক্ষেত্রে ইইউ কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে প্রস্তুত। এ বিষয়ে সম্ভাব্য সহয
বাংলাদেশে পুলিশ সংস্কারের অংশ হিসেবে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন।
বৈঠকে পুলিশ সংস্কারের পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবিত পুলিশ কমিশন গঠনে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ ও সহযোগিতা দিতে পারে। তিনি বলেন, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউ আগ্রহ দেখিয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দুর্নীতি দমনে কার্যকর কৌশল প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, এ ক্ষেত্রে ইইউ কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে প্রস্তুত। এ বিষয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্রুত নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
What's Your Reaction?