পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতিকালে পুলিশের অভিযানের মুখে খিচুড়ির আয়োজন ফেলে পালিয়ে গেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানার একটি দল উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী ওই এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এ উপলক্ষে তারা খিচুড়ির আয়োজন করে সেখানে জড়ো হয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় তারা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত এলাকা ত্যাগ করেন বলে জানায় পুলিশ। অভিযানকালে ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।  পুলিশ আরও জানায়, খিচুড়ি আয়োজনের আড়ালে মূলত রাজনৈতিক উদ্দেশ্যে নেতাকর্মীরা একত্রিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতিকালে পুলিশের অভিযানের মুখে খিচুড়ির আয়োজন ফেলে পালিয়ে গেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানার একটি দল উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী ওই এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এ উপলক্ষে তারা খিচুড়ির আয়োজন করে সেখানে জড়ো হয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় তারা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত এলাকা ত্যাগ করেন বলে জানায় পুলিশ। অভিযানকালে ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। 

পুলিশ আরও জানায়, খিচুড়ি আয়োজনের আড়ালে মূলত রাজনৈতিক উদ্দেশ্যে নেতাকর্মীরা একত্রিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করায় বড় ধরনের সমাবেশ গড়ে ওঠার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow