পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, কর্ণফুলী যুবলীগ সভাপতি ধরা

  চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার যুবলীগ সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজিম উদ্দীন মিল্ক ইউনিয়ন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর বিভাগীয় পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দীন পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলায় শেষ পর্যন্ত তিনি পালাতে পারেননি। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার নথি অনুযায়ী, দায়রা আদালতের ৩৪২৩/২২ নম্বর মামলার (কর্ণফুলী থানা সিআর ৬৫/২১) রায় ২০২৫ সালের ৯ অক্টোবর ঘোষণা করা হয়। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্য

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, কর্ণফুলী যুবলীগ সভাপতি ধরা

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার যুবলীগ সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজিম উদ্দীন মিল্ক ইউনিয়ন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর বিভাগীয় পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দীন পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলায় শেষ পর্যন্ত তিনি পালাতে পারেননি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মামলার নথি অনুযায়ী, দায়রা আদালতের ৩৪২৩/২২ নম্বর মামলার (কর্ণফুলী থানা সিআর ৬৫/২১) রায় ২০২৫ সালের ৯ অক্টোবর ঘোষণা করা হয়। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা এ মামলায় তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow