পুলিশ সুপার পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারীকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা আদেশে এ বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছে, কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে। রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে, রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মোজাম্মেল হককে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারীকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছে, কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে। রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে, রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মোজাম্মেল হককে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
What's Your Reaction?