পুলিশ হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এএসএম মাহামুদুল করিম লিটন জানান, মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে আজ এই রায় দেওয়া হয়। এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত পারভেজ রহমান পলাশ রংপুর নগরীর বাহারকাছনা তেলীপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে হারাগাছের সিগারেট কোম্পানি মোড় এলাকা থেকে মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পারভেজকে গ্রেফতার করা হয়। এ সময় এএসআই পিয়ারুল ইসলামকে পারভেজ ছুরিকাঘাত করেন। পরদিন সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারুল মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আ

পুলিশ হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এএসএম মাহামুদুল করিম লিটন জানান, মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে আজ এই রায় দেওয়া হয়।

এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত পারভেজ রহমান পলাশ রংপুর নগরীর বাহারকাছনা তেলীপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে হারাগাছের সিগারেট কোম্পানি মোড় এলাকা থেকে মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পারভেজকে গ্রেফতার করা হয়। এ সময় এএসআই পিয়ারুল ইসলামকে পারভেজ ছুরিকাঘাত করেন। পরদিন সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারুল মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে।

নিহত পিয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি স্ত্রীসহ দুই শিশু রেখে গেছেন।

জিতু কবীর/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow