পুলিশে ৪ হাজার এসআই নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

  বাংলাদেশ পুলিশে চার হাজার উপপরিদর্শকের (এসআই) নতুন পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি পর্যালোচনা সভা হবে আজ।  মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশের সক্ষমতা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে পুলিশের বিভিন্ন ইউনিটে চার হাজার এসআইয়ের (গ্রেড-১০) (নিরস্ত্র) পদের জন্য একটি প্রস্তাব পুলিশ অধিদপ্তর থেকে এসেছে। ওই প্রস্তাবটির পর্যালোচনা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিবের নেতৃত্বে সভা অনুষ্ঠিত হবে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বা তার প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ), যুগ্মসচিব (পুলিশ-১ ও ২ অধিশাখা), উপসচিব (পুলিশ-১ শাখা), উপসচিব (পুলিশ-৪ ও ৫ শাখা) ও উপসচিব (র‍্যাব ১ ও ২ শাখা) বৈঠকে উপস্থিত থাকবেন। টিটি/এসএনআর

পুলিশে ৪ হাজার এসআই নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

 

বাংলাদেশ পুলিশে চার হাজার উপপরিদর্শকের (এসআই) নতুন পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি পর্যালোচনা সভা হবে আজ। 

মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশের সক্ষমতা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে পুলিশের বিভিন্ন ইউনিটে চার হাজার এসআইয়ের (গ্রেড-১০) (নিরস্ত্র) পদের জন্য একটি প্রস্তাব পুলিশ অধিদপ্তর থেকে এসেছে।

ওই প্রস্তাবটির পর্যালোচনা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিবের নেতৃত্বে সভা অনুষ্ঠিত হবে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বা তার প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ), যুগ্মসচিব (পুলিশ-১ ও ২ অধিশাখা), উপসচিব (পুলিশ-১ শাখা), উপসচিব (পুলিশ-৪ ও ৫ শাখা) ও উপসচিব (র‍্যাব ১ ও ২ শাখা) বৈঠকে উপস্থিত থাকবেন।

টিটি/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow