পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, ঢাকায় নতুন ডিআইজি

পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) নতুন কমিশনার পদায়ন করা হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, ঢাকায় নতুন ডিআইজি

পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) নতুন কমিশনার পদায়ন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ রদবদল আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow