পুলিশের জলকামানের পানিতে বিক্ষোভকারীদের গোসল!

ভারতের ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন চরমে পৌঁছেছে। প্রশ্নফাঁস এবং চাকরির নিয়োগ পরীক্ষার ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। টানা ১৭ দিন ধরে চলা এই আন্দোলন সোমবার (১০ আগস্ট) হঠাৎ সহিংস রূপ নিয়েছে। এদিন রাজধানী রাঁচিতে রাজ্য বিধানসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। আরও পড়ুন ভারতে ছাত্র আন্দোলন / পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি এর মধ্যেই দেখা যায় এক আজব দৃশ্য! পুলিশের ছোঁড়া জলকামানের পানিতেই গোসল করতে দেখা যায় কিছু বিক্ষোভকারীকে। সাবান-শ্যাম্পু মেখে হাসতে হাসতেই গোসল করতে দেখা যায় কয়েকজনকে। রাজপথে ‘স্পাইডার-ম্যান’! এদিন আন্দোলন চলাকালে ‘স্পাইডার-ম্যান’-এর মুখোশ পরা এক বিক্ষোভকারীও সবার নজর কাড়েন। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এই অভিনব রূপ ধারণ করেছেন। ওই তরুণ গণমাধ্যমকে বলেন, ‘আমি ঝাড়খণ্ডে এসেছি কারণ রাজ্য সরকারের বধির কানে আমাদের কথা পৌঁছাচ্ছে না। আপনাদের সরকার আমাদের কথা শুনতে চায় না, এর প্রতিকারে কোনো পদক্ষেপও নিতে চায় না।’ তার এই ব্যতিক্রমী প্রতিবাদ মুহূর্

পুলিশের জলকামানের পানিতে বিক্ষোভকারীদের গোসল!

ভারতের ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন চরমে পৌঁছেছে। প্রশ্নফাঁস এবং চাকরির নিয়োগ পরীক্ষার ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। টানা ১৭ দিন ধরে চলা এই আন্দোলন সোমবার (১০ আগস্ট) হঠাৎ সহিংস রূপ নিয়েছে।

এদিন রাজধানী রাঁচিতে রাজ্য বিধানসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে।

এর মধ্যেই দেখা যায় এক আজব দৃশ্য! পুলিশের ছোঁড়া জলকামানের পানিতেই গোসল করতে দেখা যায় কিছু বিক্ষোভকারীকে। সাবান-শ্যাম্পু মেখে হাসতে হাসতেই গোসল করতে দেখা যায় কয়েকজনকে।

রাজপথে ‘স্পাইডার-ম্যান’!

এদিন আন্দোলন চলাকালে ‘স্পাইডার-ম্যান’-এর মুখোশ পরা এক বিক্ষোভকারীও সবার নজর কাড়েন। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এই অভিনব রূপ ধারণ করেছেন।

ওই তরুণ গণমাধ্যমকে বলেন, ‘আমি ঝাড়খণ্ডে এসেছি কারণ রাজ্য সরকারের বধির কানে আমাদের কথা পৌঁছাচ্ছে না। আপনাদের সরকার আমাদের কথা শুনতে চায় না, এর প্রতিকারে কোনো পদক্ষেপও নিতে চায় না।’

তার এই ব্যতিক্রমী প্রতিবাদ মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

বিক্ষোভকারীদের হটাতে এদিন পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow