পুলিশের রেকার কেনার দরপত্রের সময় কমে হচ্ছে ২১ দিন
বাংলাদেশ পুলিশের জন্য একটি রেকার কেনার আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৩ জুন) সচিবালয়ের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য একটি রেকার (৩০ টন) কিনতে আন্তর্জাতিক দরপত্রে সময়সীমা কমিয়ে ৪২ দিনের পরিবর্তে ২১ নির্ধারণের প্রস্তাব নিয়ে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দেয়। জানা গেছে, মহাসড়কে দুর্ঘটনা কবলিত বা যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন জরুরি ভিত্তিতে উদ্ধার কাজে ব্যবহারের জন্য রেকার (৩০ টন) কেনা জরুরি প্রয়োজন। অর্থ বিভাগের সম্মতি অনুসারে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে এ ক্রয় কার্য সম্পাদন করার বাধ্যবাধকতা রয়েছে। চলতি অর্থবছরে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে ৪২ দিন সময়সীমার মধ্যে ক্রয় কার্য সম্পাদন করার পর্যাপ্ত সময় নেই। তাই পিপিআর ২০২৫ এর বিধি ১০২(১)(ক) এবং পিপিএ ২০০৬ এর ৬৮ অনুসারে রাষ্ট
বাংলাদেশ পুলিশের জন্য একটি রেকার কেনার আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (৩ জুন) সচিবালয়ের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য একটি রেকার (৩০ টন) কিনতে আন্তর্জাতিক দরপত্রে সময়সীমা কমিয়ে ৪২ দিনের পরিবর্তে ২১ নির্ধারণের প্রস্তাব নিয়ে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দেয়।
জানা গেছে, মহাসড়কে দুর্ঘটনা কবলিত বা যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন জরুরি ভিত্তিতে উদ্ধার কাজে ব্যবহারের জন্য রেকার (৩০ টন) কেনা জরুরি প্রয়োজন। অর্থ বিভাগের সম্মতি অনুসারে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে এ ক্রয় কার্য সম্পাদন করার বাধ্যবাধকতা রয়েছে।
চলতি অর্থবছরে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে ৪২ দিন সময়সীমার মধ্যে ক্রয় কার্য সম্পাদন করার পর্যাপ্ত সময় নেই। তাই পিপিআর ২০২৫ এর বিধি ১০২(১)(ক) এবং পিপিএ ২০০৬ এর ৬৮ অনুসারে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য একটি রেকার ক্রয়ে আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা কমানো উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএএস/এমকেআর
What's Your Reaction?