পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
ভারতের ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন চরমে পৌঁছেছে। প্রশ্নফাঁস এবং চাকরির নিয়োগ পরীক্ষার ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। টানা ১৭ দিন ধরে চলা এই আন্দোলন সোমবার (১০ আগস্ট) হঠাৎ সহিংস রূপ নিয়েছে। এদিন রাজধানী রাঁচিতে রাজ্য বিধানসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। আরও পড়ুন ভারতে ফের ছাত্র আন্দোলন: ব্যারিকেড ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। সহিংসতার জেরে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে পরীক্ষার অনিয়মের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিরোধী দল বিজেপির নেতারা। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি এবং আদিত্য সাহুকে আটক করে পুলিশ। পরীক্ষার প্রশ্নফাঁস ও দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। আরও পড়ুন ভারতের ঝাড়খণ্ডে তীব্র আন্দোলন, বিধানস
ভারতের ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন চরমে পৌঁছেছে। প্রশ্নফাঁস এবং চাকরির নিয়োগ পরীক্ষার ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। টানা ১৭ দিন ধরে চলা এই আন্দোলন সোমবার (১০ আগস্ট) হঠাৎ সহিংস রূপ নিয়েছে।
এদিন রাজধানী রাঁচিতে রাজ্য বিধানসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। সহিংসতার জেরে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এদিকে পরীক্ষার অনিয়মের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিরোধী দল বিজেপির নেতারা।
সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি এবং আদিত্য সাহুকে আটক করে পুলিশ। পরীক্ষার প্রশ্নফাঁস ও দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর চলছে।
শিক্ষার্থীদের শান্ত করতে সরকার এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। গত রোববার ১৪তম জেপিএসসি কম্বাইনড সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষাসহ তিনটি পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছে ঝাড়খণ্ড সরকার।
পাশাপাশি জেপিএসসির তিন সদস্যও পদত্যাগ করেছেন। মন্ত্রীদের সমন্বয়ে গঠিত সরকারি প্যানেলের সঙ্গে ছাত্র সংগঠনের একাধিক পক্ষের বৈঠক হলেও আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কেএএ/
What's Your Reaction?

