পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে ব্যাপক রদবদলের পর এবার একসঙ্গে ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা। রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তাদের বেশির ভাগই ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে দুজন বর্তমানে পৃথক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে চাকরি বিধি অনুযায়ী অবসরে যাওয়া

পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে ব্যাপক রদবদলের পর এবার একসঙ্গে ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তাদের বেশির ভাগই ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে দুজন বর্তমানে পৃথক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে চাকরি বিধি অনুযায়ী অবসরে যাওয়া কর্মকর্তারা তাদের প্রাপ্য অবসরকালীন সব সুবিধা পাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow