পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ইস্যুতে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।  বুধবার (১৭ জুন) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পর্যবেক্ষণ করছে। সরকারও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ মাগুরার আলোচিত আছিয়া হত্যা মামলার রায় নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘মামলাটি সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। নির্ধারিত সময়েই শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।’ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির বিচার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সময়ই বলে দেবে।’ এর আগে বারইপাড়া গ্রামে ৩৪৯ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি। পরে খালপাড় এলাকায় তালগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ইস্যুতে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

বুধবার (১৭ জুন) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পর্যবেক্ষণ করছে। সরকারও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

মাগুরার আলোচিত আছিয়া হত্যা মামলার রায় নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘মামলাটি সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। নির্ধারিত সময়েই শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।’

আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির বিচার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সময়ই বলে দেবে।’

এর আগে বারইপাড়া গ্রামে ৩৪৯ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি। পরে খালপাড় এলাকায় তালগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow