পুশইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে কোস্ট গার্ড
পুশইন প্রতিরোধে তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাহিনীটি সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। শুক্রবার (৫ জুন) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে। কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা পরিলক্ষিত হয়নি। আরও পড়ুননওগাঁয় ১৭ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবিজয়পুরহাটে গ্রামবাসীকে নিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবিসীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশইন প্রতিরোধসহ যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করেছে কোস্ট গার্ড। তিনি আরও বলেন, আমরা সচেত
পুশইন প্রতিরোধে তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাহিনীটি সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে। কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা পরিলক্ষিত হয়নি।
আরও পড়ুন
নওগাঁয় ১৭ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
জয়পুরহাটে গ্রামবাসীকে নিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী
সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশইন প্রতিরোধসহ যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করেছে কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, আমরা সচেতন নাগরিকদের আহ্বান করছি পুশইন সংক্রান্ত যে কোনো তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশইনরোধে সহযোগিতা করুন।
টিটি/বিএ
What's Your Reaction?