পুয়ের্তো রিকোয় দর্শকের ধাক্কায় মাটিতে পড়লেন মেসি

পুয়ের্তো রিকোয় ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেনডিয়েন্টে ডেল ভ্যালের বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎই একজন অনুপ্রবেশকারী মাঠে ঢুকে পড়ে। এ ঘটনায় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বৃহস্পতিবার ইন্টার মিয়ামির ম্যাচ শেষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ইন্টার মিয়ামি ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেনডিয়েন্টে ডেল ভ্যালের বিপক্ষে পুয়ের্তো রিকোর বায়ামোন শহরের হুয়ান র‌্যামন লবরিয়েল স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলছিল। ম্যাচের শেষ দিকে হঠাৎ এক সমর্থক মাঠে ঢুকে সেন্টার সার্কেলের দিকে দৌড়ে গিয়ে মেসিকে কোমর জড়িয়ে ধরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। তখন এক নিরাপত্তাকর্মীর ধাক্কায় সমর্থকসহ মেসিও মাটিতে পড়ে যান। তবে স্বস্তির বিষয়, মেসি কোনো আঘাত পাননি বলেই মনে হয়েছে। তিনি দ্রুত উঠে দাঁড়িয়ে মাঠের অন্য প্রান্তে চলে যান। এরপর নিরাপত্তা আরও জোরদার করা হয়, যাতে আর কেউ তার কাছে পৌঁছাতে না পারে। প্রদর্শনী ম্যাচের ৮৮তম মিনিটের দিকে কয়েকজন সমর্থক একসঙ্গে মাঠে ঢুকে পড়েন। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হওয়া ম্যাচে এই অনুপ্রবেশ সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি করে। মেসি এই ম্যাচে প্রথমার্ধে খে

পুয়ের্তো রিকোয় দর্শকের ধাক্কায় মাটিতে পড়লেন মেসি

পুয়ের্তো রিকোয় ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেনডিয়েন্টে ডেল ভ্যালের বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎই একজন অনুপ্রবেশকারী মাঠে ঢুকে পড়ে। এ ঘটনায় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বৃহস্পতিবার ইন্টার মিয়ামির ম্যাচ শেষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ইন্টার মিয়ামি ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেনডিয়েন্টে ডেল ভ্যালের বিপক্ষে পুয়ের্তো রিকোর বায়ামোন শহরের হুয়ান র‌্যামন লবরিয়েল স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলছিল। ম্যাচের শেষ দিকে হঠাৎ এক সমর্থক মাঠে ঢুকে সেন্টার সার্কেলের দিকে দৌড়ে গিয়ে মেসিকে কোমর জড়িয়ে ধরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। তখন এক নিরাপত্তাকর্মীর ধাক্কায় সমর্থকসহ মেসিও মাটিতে পড়ে যান।

তবে স্বস্তির বিষয়, মেসি কোনো আঘাত পাননি বলেই মনে হয়েছে। তিনি দ্রুত উঠে দাঁড়িয়ে মাঠের অন্য প্রান্তে চলে যান। এরপর নিরাপত্তা আরও জোরদার করা হয়, যাতে আর কেউ তার কাছে পৌঁছাতে না পারে।

প্রদর্শনী ম্যাচের ৮৮তম মিনিটের দিকে কয়েকজন সমর্থক একসঙ্গে মাঠে ঢুকে পড়েন। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হওয়া ম্যাচে এই অনুপ্রবেশ সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি করে।

মেসি এই ম্যাচে প্রথমার্ধে খেলেননি। বিরতির পর মাঠে নেমে একটি পেনাল্টি থেকে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় ইন্টার মিয়ামি।

মূলত ১৩ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা ছিল; কিন্তু আগের প্রীতি ম্যাচে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির বিপক্ষে খেলার সময় পায়ে অস্বস্তি অনুভব করায় মেসিকে বিশ্রাম দেওয়া হয় এবং ম্যাচটি স্থগিত করা হয়েছিল।

এদিকে মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে ইন্টার মিয়ামির শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। আগামী রোববার তারা মুখোমুখি হবে অরল্যান্ডো সিটি এসসির।

সব মিলিয়ে, মেসির নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে, তবুও বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার এমন পরিস্থিতিতে পড়া আয়োজকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow