পূর্ণ সক্ষমতায় ফেরাতে এলএনজি টার্মিনাল ফের পুরোপুরি বন্ধ রাখতে হবে

কক্সবাজারে মহেশখালীতে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) পুরো সক্ষমতায় ফেরাতে, সেটি আবার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।   প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গ্যাস সংকটের কারণ হলো আমাদের এফএসআরইউ বিকল হয়ে আছে। একটা বয়লারের কার্যক্রম শুরু করা হয়েছে৷ কিন্তু সমস্যা হলো পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমান যে বয়লারে উৎপাদন চলছে সেটিও বন্ধ করে রাখতে হবে। এজন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আরও পড়ুন এফএসআরইউতে কারিগরি সমস্যা / গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা এতে এফএসআরইউটি পূর্ণ মাত্রায় চালু করতে হলে যে কয়েকদিন সাময়িক বন্ধ থাকবে সেসময় সারাদেশে ফের ভয়াবহ গ্যাস সংকটের আশঙ্কা করা হচ্ছে। এর আগে এফএসআরইউটি বন্ধ হয়ে গেলে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়৷ এতে সারাদেশে আবাসিক, সিএনজি, শিল্পসহ সব শ্রেণ

পূর্ণ সক্ষমতায় ফেরাতে এলএনজি টার্মিনাল ফের পুরোপুরি বন্ধ রাখতে হবে

কক্সবাজারে মহেশখালীতে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) পুরো সক্ষমতায় ফেরাতে, সেটি আবার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।  

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গ্যাস সংকটের কারণ হলো আমাদের এফএসআরইউ বিকল হয়ে আছে। একটা বয়লারের কার্যক্রম শুরু করা হয়েছে৷ কিন্তু সমস্যা হলো পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমান যে বয়লারে উৎপাদন চলছে সেটিও বন্ধ করে রাখতে হবে। এজন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।

এতে এফএসআরইউটি পূর্ণ মাত্রায় চালু করতে হলে যে কয়েকদিন সাময়িক বন্ধ থাকবে সেসময় সারাদেশে ফের ভয়াবহ গ্যাস সংকটের আশঙ্কা করা হচ্ছে। এর আগে এফএসআরইউটি বন্ধ হয়ে গেলে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়৷ এতে সারাদেশে আবাসিক, সিএনজি, শিল্পসহ সব শ্রেণির গ্রাহকরা চরম গ্যাস সংকটে পড়ে। তবে ঠিক কবে নাগাদ আবারও মেরামতের জন্য এফএসআরইউটি বন্ধ করা হবে সে বিষয়ে প্রতিমন্ত্রী কিছু জানাননি।

বিনিয়োগ করতে চায় বিদেশি উদ্যোক্তা

দেশে নতুন ও বড় পরিসরের এলএনজি টার্মিনাল স্থাপনে একটি বিদেশি বেসরকারি উদ্যোক্তা গোষ্ঠী আগ্রহ দেখিয়েছে বলে তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে তিনি ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, উদ্যোক্তা গোষ্ঠীটির প্রতিনিধিরা সরকারের সঙ্গে বৈঠক করেছেন। তারা বড় পরিসরে এলএনজি টার্মিনাল করতে আগ্রহ দেখিয়েছেন। সরকার তাদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছে। প্রস্তাব পাওয়ার পর তা পরীক্ষা করে দেখা হবে।

বর্তমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে এলএনজি গ্রহণ ও সরবরাহের অবকাঠামো বাড়ানোর প্রয়োজনীয়তাও সেমিনারের আলোচনায় উঠে আসে।

নতুন এফএসআরইউ প্রকল্প নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট কোম্পানির প্রকল্প সরাসরি অনুমোদন করা হয়নি। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, প্রকল্পটি সরকার পর্যায়ে বা জিটুজি পদ্ধতিতে করা হবে। এই পদ্ধতিতে সরকার অন্য দেশের সরকার বা সরকার-সমর্থিত প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করে। প্রথমে যারা আগ্রহ দেখিয়েছিল, তাদের মধ্যে জিটুজি পদ্ধতিতে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়েছে। এরপর একটি সংক্ষিপ্ত তালিকা ধরে প্রক্রিয়া এগোনো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন থেকেই জিটুজি পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের কাছে বিস্তারিত প্রস্তাব চাওয়া হয়েছে। সেই প্রস্তাব পাওয়ার পর সরকার দরকষাকষি করবে। আলোচনা সন্তোষজনক হলে তবেই চুক্তির পর্যায়ে যাওয়া হবে।

তবে কোনো কাজেই দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

এনএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow