পে-স্কেল সম্পর্কিত দাবি নিয়ে যা বললেন সারজিস আলম

জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশকৃত নবম পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চতুর্থ শ্রেণির কর্মচারীরা।  মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার ব্যানারে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে তারা। এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে অনেক কষ্টে দিন পার করছি। অল্প বেতনে পরিবার নিয়ে চলি। আমাদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাব। বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি নূরে আলম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমানসহ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত পে-স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে ১১ থেকে ২০ গ্রেড কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে একমত পোষণ করেন জাতীয় নাগরিক পা

পে-স্কেল সম্পর্কিত দাবি নিয়ে যা বললেন সারজিস আলম
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশকৃত নবম পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চতুর্থ শ্রেণির কর্মচারীরা।  মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার ব্যানারে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে তারা। এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে অনেক কষ্টে দিন পার করছি। অল্প বেতনে পরিবার নিয়ে চলি। আমাদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাব। বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি নূরে আলম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমানসহ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত পে-স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে ১১ থেকে ২০ গ্রেড কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে একমত পোষণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।  তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচনের পূর্বে পে-স্কেল ও গেজেট প্রকাশের দাবি জানিয়ে বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানে সে শব্দটি গুরুত্বপূর্ণ ছিল, সেটি হলো সংস্কার। যদি আমাদের দেশটাকে ঠিক দিকে নিয়ে যেতে চাই, দেশটাকে সংস্কার করতে চাই, তাহলে সবার আগে আমাদের পলিসিকে সংস্কার করতে হবে। আমরা হলো, আমাদের যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা তাদের জায়গা থেকে সৎ থাকুক। আমরা চাই তারা তাদের কাজে মনোযোগ দিক। সারজিস আলম বলেন, স্বাধীনতার পরে যে ধরনের পে স্কেল ছিল, আজকে ২৬ সালে দাঁড়িয়ে যে ধরনের পে স্কেল ও বেতন কাঠামো, এটা দিয়ে বাংলাদেশের কোনো মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। আমরা যদি সিস্টেমের সংস্কার করতে চাই, এ মানুষগুলোকে দেশের সেবায় সর্বোচ্চ নিয়োজিত হিসেবে দেখতে চাই, তাহলে একজন মানুষের জীবনযাপনের জন্য স্ট্যান্ডার্ড যতটুকু বেতন দরকার, সেইটুকু নির্ধারণ করে স্কেল বাস্তবায়ন করা উচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow