পে-স্কেলের দাবীতে বিশ্বম্ভরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পে স্কেল এর দাবিতে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার(০৩ মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিক্ষোভ মিছিল বের হয় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশে বক্তাগন জানান,জাতীয় বেতন কমিশন,২০২৫ এর সুপারিশকৃত নবম পে-স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে আমরা ঐক্য বদ্ধ। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে আমাদের পে স্কেল বাস্তবায়ন করুন অন্যতায় আমরা আমাদের দায়িত্ব থেকে অব্যাহিত নিবো। আমাদের সাথে পে স্কেল নিয়ে যে তালবাহা শুরু করা হচ্ছে তা আমরা কোনো ভাবেই মেনে নিবো না। দ্রুত আমাদের ন্যায অধিকার বাস্থবায়ন করতে হবে। আমাদের দাবী মানা না হলো কঠোর আন্দোলন করা হবে। বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক মো: শাহ আলম,উপ সহকারি কৃষি অফিসার আল আমিন,নাজমুল হাকিম সাগর,মোহাম্মদ শামসুল আলম (বিধু),ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজে

পে-স্কেলের দাবীতে বিশ্বম্ভরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পে স্কেল এর দাবিতে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার(০৩ মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিক্ষোভ মিছিল বের হয় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় সমাবেশে বক্তাগন জানান,জাতীয় বেতন কমিশন,২০২৫ এর সুপারিশকৃত নবম পে-স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে আমরা ঐক্য বদ্ধ। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে আমাদের পে স্কেল বাস্তবায়ন করুন অন্যতায় আমরা আমাদের দায়িত্ব থেকে অব্যাহিত নিবো। আমাদের সাথে পে স্কেল নিয়ে যে তালবাহা শুরু করা হচ্ছে তা আমরা কোনো ভাবেই মেনে নিবো না। দ্রুত আমাদের ন্যায অধিকার বাস্থবায়ন করতে হবে। আমাদের দাবী মানা না হলো কঠোর আন্দোলন করা হবে।

বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক মো: শাহ আলম,উপ সহকারি কৃষি অফিসার আল আমিন,নাজমুল হাকিম সাগর,মোহাম্মদ শামসুল আলম (বিধু),ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়াও সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলার একেই দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow