পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকায় মৎস্য প্রজেক্ট দখলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিছাখালী বাহিরের ঘোনা, মোক্তরের ঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিল এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, করিয়ারদিয়া এলাকার একটি মৎস্য প্রজেক্ট দখলকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ওই দুইজনকে আটক করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, ‘করিয়ারদিয়া এলাকার একটি মৎস্য প্রজেক্ট দখল-বেখলকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় এলজি, দুইটি তাজা শটগানের কার্তুজ, ১৫টি খালি শটগানের কার্তুজ এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়েছে। ত
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকায় মৎস্য প্রজেক্ট দখলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিছাখালী বাহিরের ঘোনা, মোক্তরের ঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিল এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, করিয়ারদিয়া এলাকার একটি মৎস্য প্রজেক্ট দখলকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ওই দুইজনকে আটক করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, ‘করিয়ারদিয়া এলাকার একটি মৎস্য প্রজেক্ট দখল-বেখলকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় এলজি, দুইটি তাজা শটগানের কার্তুজ, ১৫টি খালি শটগানের কার্তুজ এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”