পেট্রলবাহী লরিতে আগুন

বরিশালের গৌরনদীতে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তেলের পাম্পে আংশিক ক্ষতিগ্রস্ত হলেও তেলের লরি, একটি মাহেন্দ্র এবং দুটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে গৌরনদী উপজেলা সদরের সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যদের আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয়দের দাবি, লরি চালকের সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পেট্রলপাম্পটি। এ কারণে হতাহতের ঘটনাও ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেডের একটি লরি পেট্রল নিয়ে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আসে। এ সময় লরি থেকে পেট্রল খালাস করার সময় ওপরের অংশে আকস্মিক আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পাম্পের সামনের অংশ ও পাম্পে তেলের জন্য অপেক্ষমান একটি মাহেন্দ্র ও দুটি মোটরসাইকেল ভস্মীভূত হয়। এ সময় লরিচালক মো. আলমগীর হোসেন জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত লরিটি চালিয়ে পাম্পের বাইরে সড়কের ওপরে নিয়ে রাখে। এ সময় গাড়িটিতে সম্পূর্ণভাবে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের গৌরনদী স্টেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, পেট্রল আনলোড করার সময় স্পার্কিং থেকে

পেট্রলবাহী লরিতে আগুন
বরিশালের গৌরনদীতে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তেলের পাম্পে আংশিক ক্ষতিগ্রস্ত হলেও তেলের লরি, একটি মাহেন্দ্র এবং দুটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে গৌরনদী উপজেলা সদরের সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যদের আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয়দের দাবি, লরি চালকের সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পেট্রলপাম্পটি। এ কারণে হতাহতের ঘটনাও ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেডের একটি লরি পেট্রল নিয়ে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আসে। এ সময় লরি থেকে পেট্রল খালাস করার সময় ওপরের অংশে আকস্মিক আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পাম্পের সামনের অংশ ও পাম্পে তেলের জন্য অপেক্ষমান একটি মাহেন্দ্র ও দুটি মোটরসাইকেল ভস্মীভূত হয়। এ সময় লরিচালক মো. আলমগীর হোসেন জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত লরিটি চালিয়ে পাম্পের বাইরে সড়কের ওপরে নিয়ে রাখে। এ সময় গাড়িটিতে সম্পূর্ণভাবে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের গৌরনদী স্টেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, পেট্রল আনলোড করার সময় স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow