পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতরে মাতেউস কুনিয়াকে ফাউল করেন নরওয়ের ডিফেন্ডার ক্রিস্তোফার আয়ের। প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিডিও সহকারী রেফারির সহায়তায় সিদ্ধান্ত বদলে ব্রাজিলকে পেনাল্টি দেন ম্যাচ কর্মকর্তা। পেনাল্টি নিতে আসেন ব্রুনো গিমারাইস। তবে তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিল্যান্ড। ফলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল নরওয়ে। তৃতীয় মিনিটে প্যাট্রিক বার্গ বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ষষ্ঠ মিনিটে সোরলোথের প্রচেষ্টায় কর্নার পেলেও সেখান থেকে গোল করতে পারেনি নরওয়ে। অন্যদিকে ১০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বাম দিক দিয়ে ব্রাজিলের প্রথম উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুললেও তার ক্রস গোললাইন পেরিয়ে বাইরে চলে যায়। ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও এখন পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow