পেপের গোলে প্রথমার্ধের খেলা শেষে এগিয়ে আইভরি কোস্ট

ড্র বা জয় যেকোনো একটি হলেই নকআউটে চলে যাবে আইভরি কোস্ট। এমন সমীকরণ নিয়ে কুরাসাওয়ের বিপক্ষে খেলতে নেমেছে তারা। সেই অনুযায়ী ৭ মিনিটে আফ্রিকান দেশটি এগিয়েও গিয়েছে নিকোলাস পেপের গোলে। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের খেলা শেষেও ওই গোলে লিডে আছে আইভরি কোস্ট। নকআউট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় এক পয়েন্ট নিশ্চিতেই ম্যাচের শুরুতে গোল করলেন পেপে। কুরাসাওয়ের ডিফেন্ডারদের ক্লিয়ারেন্স ব্যর্থ হলে কিছুটা সৌভাগ্য নিয়ে বল পান ইয়ান দিয়োমান্দে। তিনি বাইলাইন থেকে কাটব্যাক করেন, আর সাবেক আর্সেনাল তারকা নিকোলাস পেপে ছয় গজ দূর থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান। প্রথমার্ধে বল দখলে আধিপত্য দেখিয়েছে আইভরি কোস্টই। ৬৯ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নিয়ে অবশ্য তারা লক্ষ্যে রাখে মাত্র একটি। ৩১ শতাংশ বল দখলে রেখে ৪ শট নিয়ে কুরাসাও লক্ষ্যে রাখে সমান একটি। আইএন

পেপের গোলে প্রথমার্ধের খেলা শেষে এগিয়ে আইভরি কোস্ট

ড্র বা জয় যেকোনো একটি হলেই নকআউটে চলে যাবে আইভরি কোস্ট। এমন সমীকরণ নিয়ে কুরাসাওয়ের বিপক্ষে খেলতে নেমেছে তারা।

সেই অনুযায়ী ৭ মিনিটে আফ্রিকান দেশটি এগিয়েও গিয়েছে নিকোলাস পেপের গোলে। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের খেলা শেষেও ওই গোলে লিডে আছে আইভরি কোস্ট।

নকআউট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় এক পয়েন্ট নিশ্চিতেই ম্যাচের শুরুতে গোল করলেন পেপে। কুরাসাওয়ের ডিফেন্ডারদের ক্লিয়ারেন্স ব্যর্থ হলে কিছুটা সৌভাগ্য নিয়ে বল পান ইয়ান দিয়োমান্দে।

তিনি বাইলাইন থেকে কাটব্যাক করেন, আর সাবেক আর্সেনাল তারকা নিকোলাস পেপে ছয় গজ দূর থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান।

প্রথমার্ধে বল দখলে আধিপত্য দেখিয়েছে আইভরি কোস্টই। ৬৯ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নিয়ে অবশ্য তারা লক্ষ্যে রাখে মাত্র একটি। ৩১ শতাংশ বল দখলে রেখে ৪ শট নিয়ে কুরাসাও লক্ষ্যে রাখে সমান একটি।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow