পেরুতে ফুটবল র‌্যালিতে নিহত এক

পেরুর রাজধানী লিমায় ফুটবল ম্যাচ শুরুর আগে একটি র‌্যালিতে প্রাণ হারিয়েছেন একজন। স্থানীয় দুই ক্লাব আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিও দে ডিপোর্টের ম্যাচের আগে র‌্যালিতে প্রায় শতাধিক লোক জড়ো হন। ম্যাচের ভেন্যু আলোহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামের বাইরে স্বাগতিক আলিয়াঞ্জা লিমার সমর্থকরা জার্সি পরে ও পতাকা নিয়ে র‌্যালিতে অংশ নেন। সেখানে হঠাৎ ‘অজানা’ দুর্ঘটনা ঘটে। স্টেডিয়ামের অবকাঠামোতে আটকে পড়েন ভক্তরা। পরে ফায়ার সার্ভিসের ৪০ জন কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় লিমা হাসপাতালে। পেরুর স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাসকো হাসপাতাল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে জানান, অন্তত ৪৭ জন আহত হয়েছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, সেটি নিশ্চিত করে বলতে পারেনি কেউ। আলিয়াঞ্জ লিমার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত যে, দেয়াল ধস বা স্টেডিয়ামের কোনো স্থাপনা পড়ে দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা ঘটলেও ম্যাচ বাতিল হয়নি। পেরুর পেশাদার ফুটবল লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, যথাসময়ে অনুষ্ঠিত হবে ম্যাচ। তবে, বিবৃতিতে ভবিষ্যতে ভক্তদের

পেরুতে ফুটবল র‌্যালিতে নিহত এক

পেরুর রাজধানী লিমায় ফুটবল ম্যাচ শুরুর আগে একটি র‌্যালিতে প্রাণ হারিয়েছেন একজন। স্থানীয় দুই ক্লাব আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিও দে ডিপোর্টের ম্যাচের আগে র‌্যালিতে প্রায় শতাধিক লোক জড়ো হন। ম্যাচের ভেন্যু আলোহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামের বাইরে স্বাগতিক আলিয়াঞ্জা লিমার সমর্থকরা জার্সি পরে ও পতাকা নিয়ে র‌্যালিতে অংশ নেন।

সেখানে হঠাৎ ‘অজানা’ দুর্ঘটনা ঘটে। স্টেডিয়ামের অবকাঠামোতে আটকে পড়েন ভক্তরা। পরে ফায়ার সার্ভিসের ৪০ জন কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় লিমা হাসপাতালে।

পেরুর স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাসকো হাসপাতাল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে জানান, অন্তত ৪৭ জন আহত হয়েছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, সেটি নিশ্চিত করে বলতে পারেনি কেউ। আলিয়াঞ্জ লিমার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত যে, দেয়াল ধস বা স্টেডিয়ামের কোনো স্থাপনা পড়ে দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা ঘটলেও ম্যাচ বাতিল হয়নি।

পেরুর পেশাদার ফুটবল লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, যথাসময়ে অনুষ্ঠিত হবে ম্যাচ। তবে, বিবৃতিতে ভবিষ্যতে ভক্তদের নিরাপত্তায় জোর দেওয়ার কথা উল্লেখ করে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow