পোস্টার ছিঁড়ে, ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ব্যানারে আগুন লাগিয়ে, পোস্টার ছিঁড়ে ও কর্মীদের ভয় দেখিয়ে গণজোয়ার থামাতে পারবেন না। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার মোহনপুর গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।  হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যারা ব্যানার পুড়িয়েছেন, আমাদের কর্মীদের মেরেছেন, আপনাদের বিচার আল্লাহ করবেন। আপনারা আমাদের মজলুম বানাচ্ছেন, মজলুমের সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক। মজলুম যখন দুঃখ প্রকাশ করে, এটা আল্লাহর কাছে পৌঁছে যায়। তিনি আরও বলেন, আপনারা যারা অভ্যাসবসত এই ধরনের জালেমিপনা করছেন, এগুলোর বিচার আল্লাহ জমিনেই করবেন, ইনশাআল্লাহ। উঠান বৈঠকে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। 

পোস্টার ছিঁড়ে, ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ব্যানারে আগুন লাগিয়ে, পোস্টার ছিঁড়ে ও কর্মীদের ভয় দেখিয়ে গণজোয়ার থামাতে পারবেন না।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার মোহনপুর গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যারা ব্যানার পুড়িয়েছেন, আমাদের কর্মীদের মেরেছেন, আপনাদের বিচার আল্লাহ করবেন। আপনারা আমাদের মজলুম বানাচ্ছেন, মজলুমের সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক। মজলুম যখন দুঃখ প্রকাশ করে, এটা আল্লাহর কাছে পৌঁছে যায়।

তিনি আরও বলেন, আপনারা যারা অভ্যাসবসত এই ধরনের জালেমিপনা করছেন, এগুলোর বিচার আল্লাহ জমিনেই করবেন, ইনশাআল্লাহ।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow