পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

স্পেনের রাজধানী মাদ্রিদে পোপ লিও চতুর্দশের উন্মুক্ত প্রার্থনা সভায় যোগ দিতে রোববার (০৭ জুন) রাস্তায় নেমে আসে বিপুলসংখ্যক মানুষ। আয়োজকদের দাবি, এ অনুষ্ঠানে অংশ নিতে শহরের বিভিন্ন সড়কে ১২ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিল। স্পেনে সরকারি সফরের দ্বিতীয় দিনে পোপ লিও তার বিশেষ যানবাহন ‘পোপমোবাইল’-এ করে শহর পরিভ্রমণ করেন এবং উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। এ সময় স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়াও প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন। খবর বিবিসির।  মাদ্রিদের প্লাজা দে সিবেলেস চত্বরে পোপ পৌঁছালে ভক্তরা স্পেন ও ভ্যাটিকানের পতাকা নাড়িয়ে তাকে স্বাগত জানান। অনেকে ‘পোপ দীর্ঘজীবী হোন’ স্লোগান দেন এবং ফুলের পাপড়ি ছড়িয়ে শুভেচ্ছা জানান। প্রার্থনা সভায় দেওয়া বক্তব্যে পোপ লিও বিশ্বাসীদের অন্যের সেবার মাধ্যমে নিজেদের ধর্মীয় বিশ্বাস প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, ‘ঈশ্বর দরিদ্র, নিপীড়িত, একাকী ও পরিত্যক্ত মানুষের মধ্যেই নিজেকে খুঁজে পান।’ তিনি আরও বলেন, ধর্মকে অতীতের কোনো জাদুঘর হিসেবে দেখা উচিত নয়। বরং এটি এমন এক শিক্ষাপ্রতিষ্ঠান, যেখান থেকে আজও মানুষ বিশ্বাস ও মানবিকতার শিক্ষা নিতে পারে। অনুষ্ঠানকে কেন্দ্র

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

স্পেনের রাজধানী মাদ্রিদে পোপ লিও চতুর্দশের উন্মুক্ত প্রার্থনা সভায় যোগ দিতে রোববার (০৭ জুন) রাস্তায় নেমে আসে বিপুলসংখ্যক মানুষ। আয়োজকদের দাবি, এ অনুষ্ঠানে অংশ নিতে শহরের বিভিন্ন সড়কে ১২ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিল।

স্পেনে সরকারি সফরের দ্বিতীয় দিনে পোপ লিও তার বিশেষ যানবাহন ‘পোপমোবাইল’-এ করে শহর পরিভ্রমণ করেন এবং উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। এ সময় স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়াও প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন। খবর বিবিসির। 

মাদ্রিদের প্লাজা দে সিবেলেস চত্বরে পোপ পৌঁছালে ভক্তরা স্পেন ও ভ্যাটিকানের পতাকা নাড়িয়ে তাকে স্বাগত জানান। অনেকে ‘পোপ দীর্ঘজীবী হোন’ স্লোগান দেন এবং ফুলের পাপড়ি ছড়িয়ে শুভেচ্ছা জানান।

প্রার্থনা সভায় দেওয়া বক্তব্যে পোপ লিও বিশ্বাসীদের অন্যের সেবার মাধ্যমে নিজেদের ধর্মীয় বিশ্বাস প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, ‘ঈশ্বর দরিদ্র, নিপীড়িত, একাকী ও পরিত্যক্ত মানুষের মধ্যেই নিজেকে খুঁজে পান।’

তিনি আরও বলেন, ধর্মকে অতীতের কোনো জাদুঘর হিসেবে দেখা উচিত নয়। বরং এটি এমন এক শিক্ষাপ্রতিষ্ঠান, যেখান থেকে আজও মানুষ বিশ্বাস ও মানবিকতার শিক্ষা নিতে পারে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদ্রিদজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শহরের বিভিন্ন সড়ক পোপের ছবি সংবলিত ব্যানার এবং ভ্যাটিকানের পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সাদা ও হলুদ কার্নেশন ফুল দিয়ে সাজানো হয়।

উল্লেখ্য, স্পেনে পোপের এই সফর প্রায় ১৫ বছরের মধ্যে কোনো পোপের প্রথম সরকারি সফর। সফরের অংশ হিসেবে তিনি স্পেনের পার্লামেন্টে ভাষণ দেবেন এবং ক্যাথলিক চার্চে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এছাড়া সপ্তাহের শেষদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে ক্যানারি দ্বীপপুঞ্জ সফর করার কথা রয়েছে তার। সেখানে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকালে প্রাণ হারানো হাজারো অভিবাসীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow