পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দাপট ধরে রেখেছে স্পেন। ম্যাচের ৬২তম মিনিটে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেছে লা রোজারা। দানি অলমোর দারুণ এক পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিং করেন পেদ্রো পোরো। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয় গোল হজম করে ম্যাচে আরও চাপে পড়ে যায় ফ্রান্স। এর আগে ম্যাচের ১৯তম মিনিটে ফ্রান্সের পেনাল্টি বক্সের ভেতরে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ফাউল করেন এক ফরাসি ডিফেন্ডার। এতে স্পেনের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে কোনো ভুল করেননি মিকেল ওয়ারজাবাল। তাঁর নেওয়া নিখুঁত শটে বল জড়িয়ে যায় ফ্রান্সের জালে। সেই গোলেই প্রথমে এগিয়ে যায় স্পেন। পরে পেদ্রো পোরোর গোলে ব্যবধান ২-০ করে সেমিফাইনালে নিজেদের অবস্থান আরও শক্ত করে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow