পোলিং এজেন্টদের হুমকি ও ভয় দেখানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ নকলা নালিতাবাড়ী আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছেন প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) রাতে নালিতাবাড়ী পৌরশহরের গাজীর খামার টেম্পুস্ট্যান্ড এলাকায় স্থাপিত প্রধান নির্বাচনী পরিচালনা কেন্দ্রে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি অভিযোগ করে বলেন, নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ভোট গ্রহণের দিন তাদের নির্ধারিত পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বিরোধী পক্ষ। ইতোমধ্যে এই ভয়ে কয়েকজন পোলিং এজেন্টকে পরিবর্তন করতে হয়েছে। এছাড়া মঙ্গলবার সব ধরনের প্রচার প্রচারনা নিষিদ্ধ থাকলেও বিরোধী পক্ষ উঠান বৈঠকের মাধ্যমে তাদের প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এমনকি গ্রামে গিয়ে ভোটারদের মাঝে পান বিতরণের মাধ্যমে কালো টাকা ছড়ানো হচ্ছে। উপজেলার একটি স্থানে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেছে বিরোধী পক্ষ। এসব বিষয়ে চলমান নির্বাচনী কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ

পোলিং এজেন্টদের হুমকি ও ভয় দেখানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ নকলা নালিতাবাড়ী আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছেন প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) রাতে নালিতাবাড়ী পৌরশহরের গাজীর খামার টেম্পুস্ট্যান্ড এলাকায় স্থাপিত প্রধান নির্বাচনী পরিচালনা কেন্দ্রে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি অভিযোগ করে বলেন, নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ভোট গ্রহণের দিন তাদের নির্ধারিত পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বিরোধী পক্ষ। ইতোমধ্যে এই ভয়ে কয়েকজন পোলিং এজেন্টকে পরিবর্তন করতে হয়েছে। এছাড়া মঙ্গলবার সব ধরনের প্রচার প্রচারনা নিষিদ্ধ থাকলেও বিরোধী পক্ষ উঠান বৈঠকের মাধ্যমে তাদের প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এমনকি গ্রামে গিয়ে ভোটারদের মাঝে পান বিতরণের মাধ্যমে কালো টাকা ছড়ানো হচ্ছে। উপজেলার একটি স্থানে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেছে বিরোধী পক্ষ। এসব বিষয়ে চলমান নির্বাচনী কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছেন তারা। তাই তিনি এসব কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা কর্মপরিষদের সদস্য মো. মাহফুজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আফসার উদ্দিন, সেক্রেটারী মো. শাহাদাত হোসেন বিএসসি, নালিতাবড়ী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আব্দুল করিম আকন্দ, সহসভাপতি মুফতি মো. আব্দুস সবুর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow