পোশাকশিল্পে থাকছে না বন্ড অডিটের বাধ্যবাধকতা
ব্যবসা-বাণিজ্য সহজ করার উদ্দেশ্যে শতভাগ কমপ্লায়েন্ট পোশাকশিল্প প্রতিষ্ঠানে প্রতিবছর বন্ড অডিটের বাধ্যবাধকতা রহিত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পদক্ষেপের মধ্য দিয়ে শতভাগ রপ্তানিমুখী ও কমপ্লায়েন্ট পোশাকশিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিবছর বন্ড অডিটের বাধ্যবাধকতা তুলে দেওয়া হবে। এতে হয়রানি কমে ব্যবসা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেন। আরও পড়ুন কোথায় যাবে আপনার ১০০ টাকা? প্রস্তাবনায় তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাকখাতে কাস্টমস বন্ড প্রথা এবং ব্যাক-টু-ব্যাক এলসির ভিত্তিতে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির ব্যবস্থা চালু করেছিলেন। এ খাতের পাশাপাশি অন্য সব রপ্তানিমুখী খাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে তাদের জন্যও কাস্টমস বন্ড সুবিধা চালুর প্রস্তাব করছি।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে শতভাগ রপ্তানিমুখী কমপ্লায়েন্ট পোশাকশিল্প প্রতিষ্ঠানের প্রতিবছর বন্ডের অডিটের বাধ্যবাধক
ব্যবসা-বাণিজ্য সহজ করার উদ্দেশ্যে শতভাগ কমপ্লায়েন্ট পোশাকশিল্প প্রতিষ্ঠানে প্রতিবছর বন্ড অডিটের বাধ্যবাধকতা রহিত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এই পদক্ষেপের মধ্য দিয়ে শতভাগ রপ্তানিমুখী ও কমপ্লায়েন্ট পোশাকশিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিবছর বন্ড অডিটের বাধ্যবাধকতা তুলে দেওয়া হবে। এতে হয়রানি কমে ব্যবসা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেন।

কোথায় যাবে আপনার ১০০ টাকা?
প্রস্তাবনায় তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাকখাতে কাস্টমস বন্ড প্রথা এবং ব্যাক-টু-ব্যাক এলসির ভিত্তিতে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির ব্যবস্থা চালু করেছিলেন। এ খাতের পাশাপাশি অন্য সব রপ্তানিমুখী খাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে তাদের জন্যও কাস্টমস বন্ড সুবিধা চালুর প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে শতভাগ রপ্তানিমুখী কমপ্লায়েন্ট পোশাকশিল্প প্রতিষ্ঠানের প্রতিবছর বন্ডের অডিটের বাধ্যবাধকতা রহিত করার প্রস্তাব করছি। তৈরি পোশাকশিল্পের ন্যায় শতভাগ রপ্তানিমুখী লেদারগুডস ও ফুটওয়্যার শিল্প প্রতিষ্ঠান এবং টাওয়েল, লিলেন ও হোমটেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের জেনারেল বন্ডের মেয়াদ এক বছরের স্থলে তিন বছর করার প্রস্তাব করছি। বন্ডেড ওয়্যারহাউসে এককালীন কাঁচামাল মজুতের সীমা তুলে দেওয়ার প্রস্তাব করছি।’
ইএইচটি/একিউএফ
What's Your Reaction?