পোস্টমর্টেম ছাড়া মামলায় সুবিধা পায় আসামিপক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার মগবাজারে আদ দ্বীন জেনারেল হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতককে পোস্টমর্টেম ছাড়া দাফন করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোস্টমর্টেম ছাড়া মামলায় বিচারকার্যের এক পর্যায়ে এটির সুবিধা আসামিপক্ষ পায়। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আদ দ্বীন হাসপাতালে মারা যাওয়া শিশুদের পোস্টমর্টেম হয়নি। এটি মামলার ক্ষেত্রে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোস্টমর্টেম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। গার্ডিয়ানদের উচিত যেন পোস্টমর্টেমটা করিয়ে নেয়। পোস্টমর্টেম ছাড়া যদি কোনো মামলা হয় বিচারকার্যের এক পর্যায়ে আসামিপক্ষ এটির সুবিধা পায়। সেজন্য পোস্টমর্টেম করে ফেলা উচিত। যারা গার্ডিয়ান তাদের একটু সচেতন হওয়া উচিত। তিনি বলেন, যদি কেউ পোস্টমর্টেম ছাড়া দাফন করতে চায় সেজন্য একটা প্রক্রিয়া আছে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। এগুলো করে যদি দাফন করে থাকেন তাহলে ভালো, আদারওয়াইজ যে কোনো সময় মরদেহ উত্তোলন করেও পোস্টমর্টেম করা যায়। সেটা বাদীপক্ষের গার্ডিয়ানদেরই উদ্যোগ নিতে হবে। কো

পোস্টমর্টেম ছাড়া মামলায় সুবিধা পায় আসামিপক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার মগবাজারে আদ দ্বীন জেনারেল হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতককে পোস্টমর্টেম ছাড়া দাফন করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোস্টমর্টেম ছাড়া মামলায় বিচারকার্যের এক পর্যায়ে এটির সুবিধা আসামিপক্ষ পায়।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আদ দ্বীন হাসপাতালে মারা যাওয়া শিশুদের পোস্টমর্টেম হয়নি। এটি মামলার ক্ষেত্রে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোস্টমর্টেম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। গার্ডিয়ানদের উচিত যেন পোস্টমর্টেমটা করিয়ে নেয়। পোস্টমর্টেম ছাড়া যদি কোনো মামলা হয় বিচারকার্যের এক পর্যায়ে আসামিপক্ষ এটির সুবিধা পায়। সেজন্য পোস্টমর্টেম করে ফেলা উচিত। যারা গার্ডিয়ান তাদের একটু সচেতন হওয়া উচিত।

তিনি বলেন, যদি কেউ পোস্টমর্টেম ছাড়া দাফন করতে চায় সেজন্য একটা প্রক্রিয়া আছে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। এগুলো করে যদি দাফন করে থাকেন তাহলে ভালো, আদারওয়াইজ যে কোনো সময় মরদেহ উত্তোলন করেও পোস্টমর্টেম করা যায়। সেটা বাদীপক্ষের গার্ডিয়ানদেরই উদ্যোগ নিতে হবে।

কোরবানির ঈদের আগের দিন বুধবার ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে তাদের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও আলোচনার জন্ম দেয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্ত না হওয়ায় তদন্ত জটিল হয়ে উঠেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এতো ছোট শিশুদের ময়নাতদন্তে তাদের বাবা-মা কেউই রাজি হননি।

আরএমএম/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow