পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলা কারাগারের ৫১ কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফেনী জেলা কারাগার-২ এবং এর আগে বৃহস্পতিবার ফেনী জেলা কারাগার-১ এ পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধিত বন্দিরা ভোট প্রদান করেন। ফেনী জেলা কারাগার-১ এর জেল সুপার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে কালবেলা কে জানান, বর্তমানে কারাগারে মোট ৬০৬ বন্দি রয়েছেন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ৫২ জন আবেদন ও নিবন্ধন সম্পন্ন করেন। নিবন্ধিতদের মধ্যে বিচারাধীন মামলার আসামি ৩৮, সাজাপ্রাপ্ত ১৪ এবং নারী বন্দি ৫ জন রয়েছেন। পরে ৫ বন্দি জামিনে মুক্ত হওয়ায় মোট ৪৭ জন বন্দি ভোট প্রদান করেন। অন্যদিকে ফেনী জেলা কারাগার-২ এর জেল সুপার দিদারুল আলম জানান, এখানে পোস্টাল ব্যালটের মাধ্যমে ৪ বন্দি ভোট দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিয়োজিত নির্বাচন কর্মকর্তা, জেল সুপার ও একজন কারারক্ষীর উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। জেল সুপার আবদুল জলিল আরও জানান, বন্দিদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করা এবং ভোটদানে উদ্বুদ্ধ করতে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ প্রদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলা কারাগারের ৫১ কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফেনী জেলা কারাগার-২ এবং এর আগে বৃহস্পতিবার ফেনী জেলা কারাগার-১ এ পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধিত বন্দিরা ভোট প্রদান করেন।
ফেনী জেলা কারাগার-১ এর জেল সুপার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে কালবেলা কে জানান, বর্তমানে কারাগারে মোট ৬০৬ বন্দি রয়েছেন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ৫২ জন আবেদন ও নিবন্ধন সম্পন্ন করেন। নিবন্ধিতদের মধ্যে বিচারাধীন মামলার আসামি ৩৮, সাজাপ্রাপ্ত ১৪ এবং নারী বন্দি ৫ জন রয়েছেন। পরে ৫ বন্দি জামিনে মুক্ত হওয়ায় মোট ৪৭ জন বন্দি ভোট প্রদান করেন।
অন্যদিকে ফেনী জেলা কারাগার-২ এর জেল সুপার দিদারুল আলম জানান, এখানে পোস্টাল ব্যালটের মাধ্যমে ৪ বন্দি ভোট দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিয়োজিত নির্বাচন কর্মকর্তা, জেল সুপার ও একজন কারারক্ষীর উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
জেল সুপার আবদুল জলিল আরও জানান, বন্দিদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করা এবং ভোটদানে উদ্বুদ্ধ করতে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছে। বন্দিরা যেন নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
ফেনী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার সংসদীয় আসনগুলোতে এবার দেশ ও প্রবাস থেকে বিপুলসংখ্যক ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। বিশেষ করে ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে দেশের সর্বোচ্চসংখ্যক পোস্টাল ব্যালট নিবন্ধনকারী রয়েছেন। ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে পৌঁছানো ব্যালটগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
What's Your Reaction?