পৌনে এক কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার হলো যেভাবে
পঞ্চগড়ের দেবীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যের একটি বিরল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজন মোহন্ত (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন মোহন্ত ওই এলাকার চিনমহন্তের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল দেবীগঞ্জের দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মো. চান মিয়ার বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত এই মূর্তির আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ টাকা। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, তিনি মূর্তিটি অবৈধভাবে সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিল। এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, বুধবার রাতে র্যাব-১৩ মূর্তিসহ আসামিকে থানায়
পঞ্চগড়ের দেবীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যের একটি বিরল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজন মোহন্ত (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন মোহন্ত ওই এলাকার চিনমহন্তের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল দেবীগঞ্জের দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মো. চান মিয়ার বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত এই মূর্তির আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ টাকা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, তিনি মূর্তিটি অবৈধভাবে সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিল।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, বুধবার রাতে র্যাব-১৩ মূর্তিসহ আসামিকে থানায় সোপর্দ করেছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?