পৌর আমির গ্রেপ্তার, কড়া প্রতিক্রিয়া জানাল জামায়াত
লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ মার্চ) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এক বিবৃতিতে এ দাবি জানান। মাওলানা আবদুল হালিম বলেন, ২০১৩ ও ২০১৪ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও পুলিশের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বর্তমান সরকারের আমলে একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করার ঘটনা দুঃখজনক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী মতের নেতাকর্মীদের এভাবে হয়রানি করা ন্যায়বিচারের পরিপন্থি। ফ্যাসিবাদ আমলের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ ও পুলিশের যৌথ আক্রমণে নিহত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তৎকালীন পুলিশ প্রশাসন উল্টোভাবে সেই সময়কার শহীদের পিতাসহ জামায়াত নেতা সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিল।
লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৪ মার্চ) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এক বিবৃতিতে এ দাবি জানান।
মাওলানা আবদুল হালিম বলেন, ২০১৩ ও ২০১৪ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও পুলিশের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বর্তমান সরকারের আমলে একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করার ঘটনা দুঃখজনক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী মতের নেতাকর্মীদের এভাবে হয়রানি করা ন্যায়বিচারের পরিপন্থি। ফ্যাসিবাদ আমলের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ ও পুলিশের যৌথ আক্রমণে নিহত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তৎকালীন পুলিশ প্রশাসন উল্টোভাবে সেই সময়কার শহীদের পিতাসহ জামায়াত নেতা সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিল। পাটগ্রামের পুলিশ আজ দুপুরে জামায়াত নেতা সোহেল রানাকে বর্তমান ক্ষমতাসীন দলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করেছে।
জামায়াতের এ নেতা বলেন, গত ২২ মার্চ রাত আটটার দিকে পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট এলাকায় ছাত্রশিবিরের কর্মী মো. সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিতভাবে হামলা করে মারাত্মক আহত করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে উল্টো পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারাত্মকভাবে আহত সাকিবকে গ্রেপ্তার করে। তার পিতাসহ কয়েকজন থানায় মামলা করতে গেলে তাদেরকেও গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ কতটা দলীয় লেজুরবৃত্তি করলে এমন ঘটনা ঘটতে পারে, তা সহজেই অনুমেয়। এই ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মাওলানা আবদুল হালিম বলেন, আমি অবিলম্বে সোহেল রানার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং আওয়ামী ফ্যাসিস্ট আমলের মতো রাজনৈতিক হয়রানিমূলক কার্যক্রম থেকে বিরত থেকে দলনিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
What's Your Reaction?